,

মুন্সিগঞ্জে লেখক ও প্রকাশক শাজাহান বাচ্চুকে গুলি করে হত্যা

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সন্ত্রাসীদের গুলিতে বিশাখা প্রকাশনীর মালিক, সাংবাদিক, কবি ও ব্লগার শাজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার মধ্যাপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে তার বাড়ি থেকে আধা কি.মি. পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম ও ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, পূর্ব কাকালদী (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) তিন রাস্তার মোড়ে আনোয়ার হোসেনের ফার্মেসীর সামনে বসে কথা বলতে ছিলেন শাজাহান বাচ্চু। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২ টি মোটর সাইকেলে ৪ জন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে আসে। লোকজনকে সরে যেতে বলে এবং একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শাজাহান বাচ্চুকে রাস্তায় এনে তার বুকের ডান পাশে একটি গুলি করে।

শাজাহান বাচ্চু ঢাকার বাংলাবাজার এলাকার বিশাখা প্রকাশনীর মালিক ও মুন্সীগঞ্জ জেলা কমিনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক,একজন সাংবাদিক, কবি, ব্লগার, সংগঠক, ঢাকার বাংলাবাজারে বিশাখা প্রকাশনীর সত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে