,

বাজেটে ঘোষণা না থাকলেও এমপিওভুক্ত করার প্রস্তুতি নিচ্ছি: শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,বাজেটে কোনো ঘোষণা না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। নতুন বাজেটে অনেক বিষয়ে উল্লেখ করে দেওয়া নেই কোন টাকা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এমপিওভুক্ত করার জন্য আগেই অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রীও এটা জানেন। সেই হিসেবে আমরা এখন থেকেই এমপিওভুক্তি করার প্রস্তুতি নিচ্ছি।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এফসিসিআইয়ের দুটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি এমপিও দাবিতে আন্দোলরত শিক্ষকদের রোজার মধ্যে কষ্ট না করে ঘরে ফিরে যাওয়ারও অনুরোধ জানিয়েছেন।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কয়েকটি শর্ত দিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আলাদা বরাদ্দ রাখা হবে বলে বাজেটের আগে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেষ বাজেটে এমপিও নিয়ে কোনো ঘোষণা না থাকায় গত রোববার থেকে ঢাকায় আন্দোলনে নেমেছেন নন-এমপিও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষামন্ত্রী বলেন, এটা বাজেটে উল্লেখ করা জরুরি কোনো বিষয় না, অনেক বিষয়ই তো উল্লেখ নাই। এটা বাজেটে আছে কি না এটার সাথে সম্পর্কিত না, আমরা এমপিওভুক্ত করবই। বাজেটে আলাদা করে কোনো কিছু বলা না থাকলেও যে টাকা শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, তা থেকেও কিছুটা দেওয়া সম্ভব কিংবা থোক বরাদ্দ থেকেও অর্থ মন্ত্রণালয় দিতে পারে। অর্থমন্ত্রী নিজেও কথা দিয়েছেন, আমরা এমপিওভুক্তি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এ ব্যাপারে আমরা আগে থেকেই কাজ শুরু করেছি। সূত্র: বিডিনিউজ২৪

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে