,

ভারী বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে ভূমিধসেরও আশঙ্কা করছে সংস্থাটি।

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

লঘুচাপের প্রভাবে শনিবার (০৯ জুন) বিকেল ৪টার পর থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বাংলানিউজকে জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ দেখা দিয়েছে। এর প্রভাবে বিকেলে ভালী বৃষ্টিপাত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টা ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ওপর বিস্তার লাভ করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এসব এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্কতা স্থানীয় সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আবহাওয়ার সতর্ক বার্তা বলা হয়েছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সাথে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে