,

ঈদযাত্রায় প্রথম দিনেই শিডিউল বিপর্যয়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ইতিমধ্যেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আজ রোববার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন ট্রেনযাত্রীরা।

জানা গেছে, রোববার সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়নি ঠিক সময়ে। আজ সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি খুলনার উদ্দেশে ৫৫ মিনিট দেরিতে যাত্রা করে।

তবে ঘরমুখো হাজারো মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচে পড়া ভিড়।

এদিকে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কমলাপুর রেলস্টেশনের একাধিক যাত্রী জানান, ‘৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে। বাসে ভোগান্তি বেশি। আবার সড়ক পথের বেহালদশা থেকে বাঁচতেও ট্রেনে যাওয়া, এখানেও ভোগান্তি। তবে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে সবাই উপকৃত হতো।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে