,

আজ জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেবেন আজ শনিবার। কানাডার কুইবেক অঙ্গরাজ্যের ল্য মনোয়া রিশেলো হোটেলের জি-সেভেন আউটরিচ মিটিং রুমে স্থানীয় সময় সকাল ৮টায় সকালের নাস্তার মাধ্যমে অধিবেশনটি অনুষ্ঠিত শুরু হবে।

দিনব্যাপী এ অধিবেশনে চারটি ওয়ার্কিং সেশনসহ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্বনেতাদের ছবি তোলার বিশেষ আয়োজন। জি-সেভেন ২০১৮ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।

এর আগে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে শুক্রবার সকালে কানাডার টরন্টো শহরে পৌঁছেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী রোববার সকালে তার অবস্থানস্থল হোটেল শাতো ফ্রন্তেনাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন।

কুইবেক থেকে শেখ হাসিনা রোববার টরন্টো পৌঁছাবেন এবং সন্ধ্যায় হোটেল মেট্রোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার তিনি হোটেল রিৎজ কার্লটনে মিয়ানমারবিষয়ক কানাডার বিশেষ দূত বব রির সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাচকাচিওয়ান প্রদেশের উপপ্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও রপ্তানি উন্নয়নমন্ত্রী গর্ডন উইয়ান্ট কিউ সি এবং সাচকাচিওয়ান প্রদেশের অভিবাসন ও ক্যারিয়ার প্রশিক্ষণমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

টরন্টো ত্যাগের আগে প্রধানমন্ত্রী কমার্শিয়াল করপোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জাবলোকির সঙ্গেও বৈঠক করবেন।প্রধানমন্ত্রী মঙ্গলবার দুবাই হয়ে দেশে ফিরবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে