,

আবারও মা হলেন অভিনেত্রী রুহি

news-image

বিনোদন প্রতিবেদক: মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি ২০১৫ সালের ২২ ডিসেম্বর প্রথম মাতৃত্বের স্বাদ পান। লন্ডনে তিনি জন্ম দেন পুত্র সন্তান রুহানকে। সেই পুত্র, স্বামী মুনসুর আলীকে নিয়ে রুহির সুখের দাম্পত্যে এলো আরও এক নতুন অতিথি।

আবারও মা হয়েছেন রুহি, জন্ম দিয়েছেন আবারও পুত্র সন্তান। গেল ২ জুন ১টা ৫০ মিনিটে লন্ডনের রয়েল হাসপাতালে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন রুহি। তিনি জানান, তার পুত্রের নাম রাখা হয়েছে সুবহান মুনসুর আলী।

বর্তমানে মা ও পুত্র দুজনই ভালো রয়েছেন। নিজের পুত্রের জন্য দোয়া চেয়েছেন মডেল ও অভিনেত্রী রুহি।

প্রসঙ্গত, রুহি ও মুনসুরের কাজের সূত্রে পরিচয় এবং সে থেকেই ভালোবাসা। অতঃপর বিয়ে। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন।

এর আগে র‌্যাম্প মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুহি। তারপর তিনি চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত মনসুর আলির পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে। দ্বিতীয় সন্তান প্রসবের অপেক্ষায় প্রায় এক বছর সব রকম কাজ থেকে বিরতিতে ছিলেন রুহি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে