,

যে কাজে স্বতন্ত্র প্রভা!

news-image

বিনোদন প্রতিবেদক: বরাবরই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গল্প ও চরিত্র পছন্দ না হলে সেই কাজ তিনি করেন না।

এমনকি গল্পে চরিত্রের ছন্দপতনের কারণে চুক্তিবদ্ধ হওয়া কাজও ছেড়ে দিয়েছেন প্রভা। এবার ঈদে নাটক ও টেলিছবির কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। বরাবরই ঈদের কাজেও নিজের স্বাতন্ত্র্য ধরে রেখেছেন প্রভা।

তিনি বলেন, ঈদের জন্য বেছে বেছে কাজ করছি। গতানুগতিক অভিনয়ে নিজেকে কখনও দেখতে চাই না। এরই মধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি তার প্রত্যেকটি ভিন্ন গল্পের। আশা করছি সবার ভালো লাগবে।

প্রতিটি নাটকে সাধ্যমতো চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে।

আসছে ঈদে এই অভিনেত্রীকে সেতু আরিফের ‘শবনমের দ্বিতীয় গল্প’ ও সাখাওয়াত মানিকের ‘তোমার আমার গল্প শেষে’, আবু হায়াত মাহমুদের ‘বিএনসিসি’, মারুফ মিঠুর ‘পাত্রী চাই না’সহ একাধিক নাটকে দেখা যাবে। রমজান মাস পুরোটা ঈদের কাজ নিয়েই ব্যস্ত থাকছেন তিনি।

এদিকে ঈদের পরই প্রভার প্রথম ছবি ‘রূপবতীর’শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি নির্মাণ করবেন অঞ্জন আইচ। এই ছবিতে তিনি জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে। মে মাসে এই ছবির শুটিং শুরু করার কথা ছিল। তবে বিভিন্ন কারণে ছবিটির শুটিং পিছিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে