,

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একরামের স্ত্রীকে ফোন

news-image

নিজস্ব প্রতিবেদক: দেশে-বিদেশে আলোচিত বন্দুকযুদ্ধের আট দিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন এসেছে নিহত টেকনাফের কাউন্সিলর একরামুলের স্ত্রী আয়েশা বেগমের কাছে।

রোববার (৩ জুন) বিকেল ৫টার দিকে তিনি একটি ফোন পান। ফোনকারী নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে আয়েশা বেগমকে বলেন, তার (আয়েশা) সঙ্গে আবারও যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জেনে নেওয়া হবে।

তিন দিন ধরে একরামের স্ত্রী আয়েশা বেগম দুই মেয়ে তাহিয়া ও নাহিয়ানকে নিয়ে চট্টগ্রামে মায়ের ভাড়া বাসায় রয়েছেন। পরিবারটি এখনো শোকে মূহ্যমান। বাবার জন্য কাঁদতে কাঁদতে অষ্টম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই মেয়ে এখনো শয্যাশায়ী বলে জানিয়েছেন আয়েশা বেগম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যিনি রিং করে আমার সঙ্গে কথা বলেছেন তার নাম-পরিচয় মনে নেই। তবে ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আবারও ফোন করা হবে বলে তিনি জানিয়েছেন।’

একরামুলের স্ত্রী জানান, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও ফোন করে তার সঙ্গে কথা বলেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয় ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে তার (আয়েশা) সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একরামুলের স্ত্রীর যোগাযোগ করিয়ে দিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

একরামুলের স্ত্রী প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘ভাই রে আমি কী করব? কমিশনার (একরাম) তো যাওয়ার সময় আমাকে একটি টাকাও দিয়ে যাননি। আমি আমার দুই কন্যা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব? কী খাব, কিভাবে পড়ালেখা করাব ওদের?’ সূত্র: পূর্বপশ্চিম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে