,

কলকাতায় একমঞ্চে সম্মাননা পেলেন ববিতা ও চম্পা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দুই বোন ববিতা ও চম্পা একসঙ্গে একই মঞ্চে কলকাতা থেকে সম্মাননা পেলেন। ২ জুন সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ‘১৭তম টেলি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারা এ সম্মাননা গ্রহণ করেন।

দুই বাংলার চলচ্চিত্রে অবদানের জন্য ববিতার হাতে তুলে দেয়া হয় ‘আজীবন সম্মাননা’ এবং বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চম্পার হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের মূল আয়োজক, উদ্যোক্তা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন মৃন্ময় কাঞ্জিলাল।

এ সম্মাননা পাওয়া প্রসঙ্গে ববিতা বলেন, ‘আমার আজকের এই অর্জন বাংলাদেশের অর্জন। আমি সব সময়ই গর্ববোধ করি একজন বাংলাদেশি হিসেবে। বহুদিন পরে হলেও কলকাতায় এমন সম্মাননায় ভূষিত হয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার বাংলাদেশের দর্শকের জন্য এ সম্মাননা উৎসর্গ করছি।’

চম্পা বলেন, ‘আজকের এদিন সত্যিই জীবনের স্মরণীয় একদিন। কারণ একই সঙ্গে একই মঞ্চে আমরা দুই বোন সম্মানিত হলাম।’ উল্লেখ্য ৪৫ বছর আগে সত্যজিৎ রায়ের নির্দেশনায় ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ববিতা। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ববিতা আপাতত নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না। চম্পা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইন্সপেক্টর নটিকে’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে