,

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাত্রের মৃত্যু

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে রাশেদ হাসান (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাতদিন মৃত্যুর সাথে লড়াই করে তার মৃত্যু হয়। সে উপজেলার প্রতিমা বংকী এলাকার কুয়েত প্রবাসী বছির উদ্দিনের ছেলে এবং প্রতিমা বংকী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় সখীপুরের প্রত্যেক এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার প্রতিমা বংকী এলাকায় গত ২৮ মে সোমবার বিকেলে রাশেদ ও তার দুই বন্ধু মিলে ব্রাজিলের পতাকা নিয়ে বাজারে আসে। ঢাকা-সাগরদিঘী সড়কের ওই এলাকার সবচেয়ে উচুঁ একটি মেহগুনি গাছে পতাকা টাঙাতে উঠে রাশেদ। সে গাছ থেকে পা পিছলে সড়কের চলন্ত একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দৌড়ে এসে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাতদিন মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যু হয় রাশেদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে