রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩

news-image

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের আটংয়ে একটি ধানবাহী ট্রাক খাদে পড়ে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী।

ফায়ার সার্ভিস ও ট্রাকে থাকা অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধানবোঝাই ট্রাকটিতে ১২ জন কৃষি শ্রমিক ছিলেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামে। শরীয়তপুর নড়িয়া উপজেলার আচূড়া গ্রামে ধান কাটা শেষে নিজেদের ভাগের ধান নিয়ে তারা সাতক্ষীরায় ফিরে যাচ্ছিলেন।

শনিবার রাত পৌন ১১টার দিকে আচূড়া থেকে ট্রাকটি রওনা দেয়। কিন্তু ভাঙাচোরা রাস্তা দিয়ে এক কিলোমিটার যেতেই ট্রাকটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনের লাশ উদ্ধার করেন। এ ছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে আহত অবস্থায় পাঁচজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আহতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামের আব্দুল হামেদ (৩০), মহসিন (৪০), ইসমাইল (৪০), রবিউল গাজী (১৮) ও আব্দুল মালেক (২০)। এদের মধ্যে মহসিন ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরেফিন নোমান বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মহসিন ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত কৃষি শ্রমিক রবিউল গাজী বলেন, আমরা ১২ জন ট্রাকে ছিলাম। এদের মধ্যে রহমত আলী, নাইমুল ও ইদ্রিস মারা গেছেন। শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ট্রাকের নিচে তিনজন শ্রমিক চাপা পড়ে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ