,

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাইলিং শ্রমিক নিহত, আহত ১

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে এক পাইলিং শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো এক শ্রমিক। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা সেখানে ভবন নির্মাণের পাইলিং এর কাজ
করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম গোলাপ আলী (২৩)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদন চক গ্রামে। আহত শ্রমিক ওয়াসিম আলীর বাড়িও একই গ্রামে। তাকে হাসপাতালের ১৬ নং
ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ইনচার্জ জানান, সাড়ে ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই শ্রমিককে হাসপাতালে নেয়া হয়। তাদের ভর্তি করে ১৬ নং ওয়ার্ডে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন। আর ওয়াসিমকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে পৌঁছার আগেই গোলাপ মারা যান বলে জানান চিকিৎসক।

স্থানীয়রা জানায়, টিকাপাড়া ক্যামিকো ওষুধ কারখানার পাশে কয়েকজন মিলে একটি জমি কিনে। সেখানে বাড়ি কারার জন্য সুজন কনট্রাকশন পাইলিং এর কাজ করছিল। এ কাজ দেখা শোনার দায়িত্বে রয়েছেন জমির একজন মালিক রহুল আমিন।

স্থানীয়রা আরো জানান, বৃষ্টির কারণে শ্রমিকরা পাইলিং কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু মালিক পক্ষ জোর করে সেখানে শ্রমিকদের দিয়ে কাজ করান। বৃষ্টির কারণে সেখানে বিদ্যুত্বায়িত
হয়ে যায়। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কি কারণে সেখানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে