,

তিন ঘণ্টাতেই শেষ ১৪ জুনের বাসের টিকিট

news-image

বিশেষ প্রতিবেদক: রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কলাবাগানের বাসিন্দা শরাফত আলী মঙ্গলবার দিবাগত রাতে সেহরি করে বাসা থেকে গাবতলী বাস টার্মিনালে আসেন। সপরিবারে রংপুরে ঈদ করতে আগামী ১৪ জুন বাসের টিকিটের জন্য লাইনে দাঁড়ান তিনি। তার সামনে তখন দুই শতাধিক মানুষের দীর্ঘলাইন। সকালে টিকেট বিক্রি শুরু হওয়ার পর তিন ঘণ্টা অপেক্ষা শেষে কাউন্টারে পৌঁছে শোনেন ১৪ জুনের টিকিট নেই। অগত্যা নিরুপায় হয়ে ১৫ জুনের টিকিট কাটেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শরাফত আলী বলেন, ১৪ জুন টিকিট পেলে গ্রামে গিয়ে ঈদের ছুটি ভালভাবে কাটাতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য তা পওয়া যায়নি। তবে ১৫ জুনের টিকিট পেয়েও খুশি তিনি।

আজ (বুধবার) থেকে গাবতলীতে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের ছুটিতে নাড়ির টানে গ্রামে ফিরতে শরাফত আলীর মতো শত শত মানুষ সেহরি খেয়ে গাবতলী বাস টার্মিনালে এসে উত্তরবঙ্গগামী বিভিন্ন বাস কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন। সকাল ৭টা থেকে টিকিট বিক্রির মাত্র তিন ঘণ্টার মধ্যেই ১৪ জুনের বাসের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। ১৪ জুনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে অনেককেই ১৩ ও ১৫ জুনের টিকেট কিনতে দেখা গেছে।

উত্তরবঙ্গগামী বিভিন্ন বাস কাউন্টারে কর্তব্যরত টিকেট বিক্রেতারা জানান, ১৪ জুনের টিকিটের চাহিদা বেশি। বাসের সংখ্যার হিসেবে ওই একই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় সবাই টিকিট পাননি বলে তারা জানান।

প্রসঙ্গত, রাজধানীর তিনটি বাস টার্মিনাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল করে থাকে। এবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ জুন থেকে। তবে বরাবরের ন্যায় বিআরটিসির বাসের আগাম টিকিট বিক্রির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে