,

রাজধানীতে র‌্যাব-মাদক বিক্রেতা বন্দুকযুদ্ধে নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতাসহ (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)।

র‌্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবর পেয়ে রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে