,

রাজধানীর উত্তরায় পুলিশের মাদকবিরোধী অভিযান চলছে, আটক ২৫

news-image

নিউজ ডেস্ক : চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ পর্যন্ত চারটি এলাকা থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ইয়াবা, গাজা ও ফেন্সিডিলও উদ্ধার করেছে পুলিশ।

উত্তরার বাউনিয়াবাজার এলাকায় বেশ কিছু দিন ধরেই বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চলছে-এমন খবর পেয়েই আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু করে পুলিশ।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তরার এই বাউনিয়া এলাকায় অভিযান শুরু করি। প্রায় সহস্রাধিক অফিসার ও ফোর্স সমন্বয়ে এই অভিযান শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৪টি টিমে ভাগ হয়ে অভিযান শুরু হয়। এ পর্যন্ত আমরা প্রায় ২৫ থেকে ৩০ জনের মতো আটক করেছি। সাড়ে ৪ থেকে ৫ হাজারের মতো ইয়াবা, ৫ কেজির গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।’ অভিযান এখনও চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে