,

কাস্টমসে ৮১ জনের চাকরির সুযোগ

news-image

অনলাইন ডেস্ক : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) ১১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পদগুলোতে সর্বমোট ৮১ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পরিসংখ্যান অনুসন্ধায়ক পদে জনবল নেয়া হবে একজন। প্রার্থীকে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/অর্থনীতি কিংবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

উচ্চমান সহকারী পদে সাতজনকে নেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
ক্যাশিয়ার পদে লোক নেয়া হবে চারজনকে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি পাসসহ ইংরেজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম গতি যথাক্রমে ৭০ ও ২৫ শব্দ হতে হবে এবং বাংলা শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম গতি যথাক্রমে ৪৫ ও ২০ শব্দ হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নয়জনকে নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম গতি বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

গাড়ি চালক হিসেবে আটজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। সেইসঙ্গে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও প্রতিষ্ঠানটি টেলিফোন অপারেটর পদে একজন, সিপাহী পদে চল্লিশ জন, ডেসপাচ রাইডার পদে একজন, ফটোকপি মেশিন অপারেটর পদে তিনজন, অফিস সহায়ক পদে ছয়জনকে নিয়োগ দেবে।
আবেদন শুরু হবে ০১ জুন ২০১৮ থেকে, আবেদনের শেষ সময় ২১ জুন ২০১৮।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে