,

ভারত থেকে আসছে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ

news-image

নিউজ ডেস্ক : প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে সরকার। এজন্য প্রায় দেড় হাজার কোটি টাকা প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার সিংহভাগ ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরার সূর্যমণিনগর অঞ্চল থেকে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে ব্যাক-টু-ব্যাক স্টেশন নির্মাণ করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এতে ব্যয় হবে এক হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা, যার মধ্যে এডিবি থেকে আসবে এক হাজার ১৯ কোটি ৭৯ লাখ টাকা।

আর সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ২৫২ কোটি ৫১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৬৯ কোটি ৯৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

সূত্র জানায়, বর্তমানে ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের মাধ্যমে ত্রিপুরার সূর্যমণিনগর থেকে কুমিল্লা (দক্ষিণ) উপকেন্দ্রের মাধ্যমে রেডিয়াল মোডে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে। নতুন করে আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে এই লাইনের মাধ্যমেই। এ জন্য ত্রিপুরার সূর্যমণিনগর হতে এই প্রকল্পের আওতায় নির্মিতব্য (উত্তর) এইচভিডিসি ব্যাক-টু-ব্যাক স্টেশন স্থাপন করা হবে।

জানা গেছে, প্রকল্পটির প্রস্তাব পাওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বিভিন্ন সুপারিশ প্রতিপালন করে পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গত ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো হয়।
এরপর ৮ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের সারসংক্ষেপ অনুমোদন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে