,

রোহিঙ্গা শিশুদের সঙ্গে আঁখি আলমগীর

news-image

দেশীয় সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন। ইকবাল ব্রস ফাউন্ডেশনের ব্যানারে সেনাবাহিনীর সহযোগিতায় সোমবার বেলা ১১টার দিকে রোহিঙ্গা নারী, শিশুদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ত্রাণ বিতরণের খবর জানান আঁখি।শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণের সময় তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে মিশে যান। শিশুদের সঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবিও পোস্ট করেছেন আঁখি। ত্রাণ বিতরণ শেষে আঁখি বলেন,  গত ১৩ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই কনসার্টে বেশির ভাগ দর্শক ছিলেন প্রবাসী বাঙালিরা। সেখানে উপস্থিত প্রবাসীরা রোহিঙ্গাদের জন্য এক লাখ ১১ হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করেন। ইকবাল ব্রস ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত ওই কনসার্টের সব অর্থ রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী ক্রয় করা হয়- যা সেনাবাহিনীর সহযোগিতায় বিতরণ করা হয়েছে।

এই সঙ্গীতশিল্পী আরও বলেন, রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাত্রা দেখে খুবই মর্মাহত হয়েছি। এক সঙ্গে এত রোহিঙ্গার বসবাস একটি বিরল দৃষ্টান্ত। এখানে অবস্থান করা সব রোহিঙ্গার সম্পূর্ণ নাগরিকত্ব দিয়ে তারা যেন স্বদেশে ফিরে যেতে পারে, সে ব্যাপারে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে