রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাই রাজকুমারী আসছেন আজ

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ (২৮ মে) বিকেলে বাংলাদেশে আসছেন থাই রাজকুমারী মহাচক্রী শিরিনধরন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সফরকালে থাই রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন তিনি।

৩০ মে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে পাহাড়ের ক্ষয়রোধ করে দূষণ ও ধস ঠেকাতে জাদুর ঘাস খ্যাত বিন্না ঘাস বা ভেটিভার সেন্টারসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এর আগে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।

উল্লেখ্য রাজকুমারী মহাচক্রী শিরিনধরন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা এবং বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্নের বোন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ