,

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে বন্দুক যুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

news-image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইব্রাহীম আলী (৩৪) নামের ১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

পুলিশ জানায়, ২৬মে (শনিবার) ভোর রাতে ভারতীয় সীমান্ত ঘেষা দক্ষিণ বাঁশজানী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার করতে যায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক পাচার সিন্ডিকেট প্রধান ইব্রাহীম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে আটক করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণ করে। সেখানে সকাল ৯ টায় তার মৃত্যু ঘটে।

নিহত ইব্রাহীম আলী দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত ইনসাফ আলীর পুত্র। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ইব্রাহীমের নামে ভুরুঙ্গামারী থানায় ৪টি মাদকের মামলাসহ অন্যান্য থানায়ও মাদকের মামলা রয়েছে।

এব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দুকযুদ্ধে এএসআই নাদের ও আইয়ুব নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে এবং মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা পালিয়ে গেছে।

অন্যদিকে কুড়িগ্রাম পুলিশ কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে