,

‘বিহারী ক্যাম্পে আর কাউকেই মাদক ব্যবসা করতে দেওয়া হবে না’

news-image

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, বিহারী ক্যাম্পে (জেনেভা ক্যাম্প) আর কাউকেই মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে (জেনেভা ক্যাম্প) মাদকবিরোধী অভিযান শেষে তিনি একথা বলেন। অভিযানে চলে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এতে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে অন্তত একশ জনকে আটক করা হয়েছে।

তবে ক্যাম্পের বাসিন্দারা বলছেন, র‌্যাব যাদের আটক করেছে তাদের অধিকাংশই কর্মজীবী। তারা মাদকের সঙ্গে জড়িত নয়।

মুফতি মাহমুদ বলেন, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যারা মাদকের সঙ্গে জড়িত নয়, যারা মাদক ব্যবসা করে না তাদের ছেড়ে দেওয়া হবে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জেনেভা ক্যাম্পে যারা মাদক ব্যবসা করে, তারা যেন ব্যবসা ছেড়ে দেয়। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযানের আগে পুরো ক্যাম্পের আশেপাশে দুই শতাধিক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। সেই সঙ্গে ডগ স্কোয়াড দিয়েও পুরো ক্যাম্পটি তল্লাশি করা হয়। বিহারী ক্যাম্পে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ক্রয়-বিক্রয় হয়, এমন তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয় বলে জানান র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে