,

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মাদপুরে জেনেভা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ানের (র‌্যাব) যৌথ মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমান বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। আজ শনিবার সকাল ১০টা থেকে ক্যাম্পের পুরো এলাকা ঘিরে র‌্যাবের এ অভিযান পরিচালিত হয়। শেষ হয় দুপুর সোয়া ১২টায়।

অভিযান শেষে ব্রিফ করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘গত ৪ তারিখ থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে এ অভিযান পরিচালিত হয়েছে। র‌্যাব-১, র‌্যাব-২ ও র‌্যাব-৩ এর প্রায় ৫শ’জন সদস্য এ অভিযান পরিচালনা করেছেন। জেনেভা ক্যাম্পে লক্ষাধিক মানুষ বসবাস করে। এখানে বেশ ভালোভাবেই মাদকের ব্যবহার হয়। অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত-এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পের ভেতরে অভিযান চালানো হয়েছে। তবে অভিযান পরিচালনা করতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হইনি। অভিযানে সবাই সার্বিক সহায়তা করেছে।’

মুফতি মাহমুদ খান বলেন, ‘ডগ স্কয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হয়েছে। নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদেরকে বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হবে। যারা জড়িত নয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।’ এ সময় মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে