,

সুপার উইমেনের ভূমিকায় দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বাজারে খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি সুপার হিরোরা। সুপার হিরো ভিত্তিক ছবি দিয়ে যেখানে কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে হলিউড সেখানে বলিউডের সুপার হিরো মাত্র হাতে গোনা কয়েকজন।

শুধুমাত্র ‘কৃষ’ ছবিটি একটু সাফল্যের মুখ দেখেছে। বাকি ছবিগুলোর অবস্থা অতটা সুবিধার নয়। আর এই মন্দার বাজারেই গুঞ্জন শুরু হয়েছে নারীভিত্তিক সুপার হিরো চলচ্চিত্র আসতে যাচ্ছে বলিউডে।

মুম্বাই মিররের খবরে প্রকাশ, প্রথম ভারতীয় সুপার উইমেনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। চলছে ছবিটির পাণ্ডুলিপি তৈরির কাজ। আর সুপার হিরো চরিত্রে দীপিকাকে বেছে নেয়ার অন্যতম কারণ তিনিই একমাত্র বলিউড অভিনেত্রী যার ঝুলিতে দুটি ৩০০ কোটি পেরুনো ছবি রয়েছে।

হলিউডের গেল গেটড অভিনীত ওয়ান্ডার উইমেনের আদলে নির্মিত হবে ছবিটি। এরইমধ্যে চলছে সুপার হিরোইনের পোশাকের নকশা তৈরির কাজ। ছবিটির ঘনিষ্ঠ একটি সুত্র জানায়, ‘ওয়ান্ডার উইমেনের গেল গেটডের মত হবে দীপিকার চরিত্র। দীপিকাকে চিন্তা করেই এগিয়ে যাচ্ছে ছবিটির পাণ্ডুলিপি ও পোশাক তৈরির কাজ। পোশাক হবে আবেদনময়ী। দীপিকার গঠনের ওপর চিন্তা করে তৈরি করা হবে পোশাক। তা এমনভাবে নকশা করা হবে যেন মারকুটে দৃশ্যে দীপিকার কোন সমস্যা না হয়। ছবিতে একাধিক বিনিয়োগকারী অর্থ বিনিয়োগ করবেন। ছবিটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি’।

সুত্রটি আরো জানায়, ৩২ বছর অভিনেত্রী এরইমধ্যে মার্শাল আর্ট এবং বিভিন্ন ধরণের মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। বড় এই প্রজেক্টের প্রি প্রোডাকশন অনেকদিন ধরে চলবে এবং পরের বছর শুরু হবে ছবিটির শুটিং।

বর্তমানে বিশাল ভারদ্বাজের পরিচালনায় ‘স্বপ্না দিদি’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন দীপিকা। ছবির কাজ আটকে রয়েছে ইরফান খানের অসুস্থতার কারণে। এ ছাড়া ২০১৭ ‘এক্স এক্স এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরবর্তী পর্বের শুটিংয়ের জন্য হলিউডেও যাওয়ার কথা রয়েছে দীপিকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে