রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ভের আত্মসমর্পণ

news-image

বিনোদন ডেস্ক : সোজাসুজি হেঁটেই শুক্রবার নিউইয়র্ক পুলিশে কাছে ধরা দিলেন হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভে উইনস্টেন। নিউইয়র্ক পুলিশ স্টেশনে এক নারী হলিউডের এই নামী প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্কে পুলিশের কাছে ৬৬ বছর বয়সী এ প্রযোজক আত্নসমর্পন করতে যাওয়ার সময় ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা অনেক সাংবাদিকই ছবির জন্য হার্ভের নাম ধরে ডাক দিলেও তিনি কারও দিকে না তাকিয়ে সোজা গিয়ে ঢুকে যান ফটকের অপারে।

হলিউডের প্রভাবশালী এ প্রযোজক গত তিন দশকে অন্তত আটজন নারীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, ইভা গ্রিন, গেনিথ পাল্টোদের মতো অভিনেত্রীরা। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য ওয়েইনস্টাইন কোম্পানি’ থেকে বিতাড়িত হয়েছেন হার্ভে।

যদিও হার্ভে উইনস্টেন তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগের কথাই অস্বীকার করেছেন। এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিডিয়ায় তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ।

গত বছরের অক্টোবরে নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুটি প্রতিবেদন প্রকাশ করে। এতে পুরো বিশ্বের কাঁপুনি ধরে যায়। হলিউডের অনেক খ্যাতিমান তারকারা হার্ভের যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলতে থাকেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ