,

বাপ্পি-অপুতে আস্থা নির্মাতার

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরেই জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসকে জুটি করে বিভিন্ন নির্মাতার ছবি বানানোর কথা শোনা যাচ্ছিল। অবশেষে নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে এক করলেন তাদের।

সম্প্রতি ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এতে অংশ নেন বাপ্পি-অপু বিশ্বাস। নতুন জুটি নিয়ে নির্মাতা জানালেন, ‘অপুর জন্য দারুণ একটি কামব্যাক চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। সে প্রফেশনাল অভিনেত্রী। চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে মেলে ধরছেন সুন্দরভাবে। বাপ্পিও ভালো কাজ করছে। তাকে ভিন্নভাবে তুলে ধরছি। এই জুটিকে দর্শক পছন্দ করবেন আশা করছি।

বাপ্পি চৌধুরী বলেন, দেবাশীষ দা’র সঙ্গে এটাই প্রথম কাজ। শুটিংয়ে তার কাছে অনেক সহযোগিতা পাচ্ছি। তিনি নিজে বিভিন্ন সিক্যুয়েন্স বুঝিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে অভিনয় করেও দেখিয়েছেন যে আমি এটা চাচ্ছি। আন্তরিকতার কোনো কমতি নেই। খুব রিলাক্সভাবেই কাজটি করতে পারছি।

তিনি আরও বলেন, কমেডি নির্ভর ছবি ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ছবিতে আমরা দেখেছি শ্বশুরবাড়িতে ঢোকার পরে প্ল্যানিং শুরু আর এবার দেখা যাবে শ্বশুরবাড়িতে ঢোকার জন্য প্ল্যানিং।

২০০১ সালে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আগের ছবির সিক্যুয়েল নয় বলে জানালেন নির্মাতা। নতুনত্ব নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে