,

মিউজিক ভিডিওর আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে শুটিং শেষে ফেরার পথে এক লাখ আট হাজার ইয়াবাসহ ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ২ জনকে আটক করেছে র‌্যাব-৭। শুটিং টিমের বাকি ৮ সদস্যকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার দুপুরে পর্যটন শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক দুইজন হলেন- রাজশাহীর রাজপাড়া উপজেলার ডিংগাডোবা গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. আসলাম সরকার (৪০) ও চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে মাইক্রোচালক মো. মাসুদ রানা (৩২)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব সূত্র জানায়, আসলাম সরকার রাজশাহীর মাদক চক্রের প্রধান। সে নানা সময় নানা বেশ ধরে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতো। এবার তিনি ‘সরকার মিউজিক ভিডিও’ ব্যানারের অন্তরালে ইয়াবা নিতে আসে। ইয়াবা কিনে মাইক্রোবাস যোগে রাজশাহী যাওয়ার পথে ১০ জনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে যাচাই–বাছাই করে আটজনের সাথে ইয়াবা সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, মিউজিক ভিডিও করার নামে কক্সবাজার এসে ইয়াবা নিয়ে ফেরার পথে ‘সরকার প্রোডাকশন হাউস’র ১০ সদস্যকে আটক করা হয়েছে। আসলাম সরকার রাজশাহীর মাদকচক্রের প্রধান। তিনি নানা সময় নানা বেশ ধরে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতেন। এবার তিনি মিউজিক ভিডিওর শুটিংয়ের নাম দিয়ে ইয়াবা নিতে আসেন। ইয়াবা কিনে মাইক্রোবাসযোগে রাজশাহী ফেরার পথে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ৮জন শিল্পীকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে