রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজিন আহমেদের স্মরণসভা শুক্রবার

news-image

বিনোদন প্রতিবেদক : বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হলো জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদকে। বুধবার বেলা ৩টায় দাফন করা হয় তাকে। এসময় টেলিভিশন মাধ্যমের অনেক শিল্পী-কলাকুশলীরা উপস্থিতি ছিলেন।

এদিকে তাজিনের মৃত্যুতে স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। সংগঠনটির আয়োজনে আগামী শুক্রবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম আরটিভি অনলাইনকে বলেন, ‘তাজিন আহমেদ বাংলাদেশের নন্দিত অভিনয়শিল্পী। তার অকালমৃত্যুতে অভিনয়শিল্পী সংঘ গভীরভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকেলে স্মরণসভার আয়োজন করা হবে। সেখানে অভিনয়শিল্পী সংঘের সদস্যরা উপস্থিত থাকবেন।’

অভিনেত্রী তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ মে) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪৩ বছর। রাতে হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়।

এরপর তাজিন আহমেদের মরদেহ আনা হয় উত্তরার লেকড্রাইভ রোডের আনন্দ বাড়ি শুটিং হাউসে। এখানে বেলা ১২টা পর্যন্ত তাজিনের প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা।

বেলা দুইটার দিকে উত্তরা থেকে গুলশানের আজাদ মসজিদে নিয়ে আসা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় তাজিনের মরদেহ। সেখানে বাবার কবরে শায়িত হন তাজিন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ