,

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে গণভবনের সবুজ চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬ টার দিকে ইফতার মাহফিলে আসেন এবং অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেন।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট কালরাতে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে