,

দীপিকা নতুন ছবিতে নেই কেন!

news-image

বিষয়টা আশ্চর্যজনক হলেও সত্যি যে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবির দারুন সাফল্যের পরও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নতুন কোনো ছবিতে এই পর্যন্ত চুক্তিবদ্ধ হননি। দীপিকার এমন আচরন অনেককেই ভাবিয়ে তুলেছে। তাহলে কি দীপিকা চলচ্চিত্র থেকে দূরে সরে যাচ্ছেন-এমন মন্তব্যও করছেন কেউ কেউ।

বলিউডের একটি সূত্র জানিয়েছে,সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে ‘গারবা’ গানের শুটিংয়ের সময় দীপিকা কাঁধ ও ঘাড়ে মারাত্মক ব্যথা পান। এই ব্যথা আবারও বাড়ার কারণে তিনি আপাতত কোনো সিনেমা হাতে নিচ্ছেন না। অন্যদিকে, কেউ কেউ বলছেন, আসলে প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো ছবিতে অভিনয় করবেন না।

ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে দীপিকা পাডুকোনের। আর আসন্ন এই বিয়ের জন্যই নতুন ছবির কাজে হাত দিচ্ছেন না তিনি। বিয়ের ঝামেলা সারতে তারিখগুলো খালি রাখছেন এই তারকা। বিয়ে সেরে একবারে কাজে মন দেবেন দীপিকা।

তবে ডেকান ক্রনিকেলসের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন জানাচ্ছে, ‘ঘাড়ের পেছনে ব্যথা অনুভব করছেন দীপিকা। তবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। বিয়ের পরিকল্পনা তাঁর কাজে কোনো ব্যাঘাত তৈরি করবে না। নতুন কোনো ছবির কাজে দীপিকা হাত দিচ্ছেন না, কারণ করার মতো কোনো চরিত্র পাচ্ছেন না। কোনো লেখকের লেখা বা পদ্মাবতের মতো ভালো মানের কাজ তাঁর কাছে কেউ নিয়েও আসছেন না। তিনি নিজেকে মেলে ধরতে চাইছেন। গতানুগতিক নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপন করতে রাজি নন দীপিকা।’

এদিকে আকেটি সূত্র জানিয়েছে, দীপিকা যেরকম পারিশ্রমিক দাবী করছেন অনেক প্রযোজনা সংস্থাই প্রধান নারী চরিত্রের জন্য তা দিতে চাচ্ছেন না। সূত্র আরও বলছে, ‘পদ্মাবত’ সিনেমায় তিনি প্রধান পুরুষ চরিত্রের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু ‘যশরাজ ফিল্মস’ এবং করন জোহরের ‘ধর্মা প্রযোজনা সংস্থা’র মতো বড় হাউসগুলো তাকে ওই পরিমান পারিশ্রমিক দিতে আগ্রহী নন।  সূত্র : ডিকেন ক্রনিক্যাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে