,

যুক্তরাষ্ট্রে বেড়েছে সাইবার হামলা

ac3648ee9981c772128ae5544d21d8f2-FIVE-TIPঅনলাইন ডেস্ক :মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে সাইবার হামলার পরিমাণ গত বছরের তুলনায় ১৭৬ শতাংশ বেড়েছে। এ সব হামলা সামাল দেয়ার ব্যয় বেড়েছে ৯৬ শতাংশ। প্রতি বছর সাইবার হামলা সামাল দেয়ার জন্য গড়ে এক একটি কোম্পানিকে এক কোটি ২৭ লাখ ডলার ব্যয় করতে হচ্ছে।

মার্কিন অর্থনীতি, শিক্ষা, প্রতিরক্ষা, ভোগ্যপণ্য এবং স্বাস্থ্য খাতের ৫৯টি খ্যাতনামা কোম্পানির ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। আর এ জরিপ একযোগে চালিয়েছে, পোনেমোন ইন্সটিটিউট এবং হিউলিট-প্যাকার্ড।

এ জরিপে আরো উঠে এসেছে, মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতি সপ্তাহে গড়ে ১৩৮টি সফল সাইবার হামলা চালানো হয়। ২০১০ সালে চালানো এক জরিপে দেখা গিয়েছিল তখন সপ্তাহে গড়ে মাত্র ৫০টি সাইবার হামলা হতো।

সাইবার হামলা নিয়ে আরো কিছু তথ্যও এ নতুন এ জরিপে উঠে এসেছে। এতে দেখা গেছে, একটি সাইবার হামলা শনাক্ত করতে গড়ে ১৭০ দিন লাগে এবং সাইবার হামলায় সৃষ্ট সমস্যা সমাধানে লাগে গড়ে ৪৫ দিন। এ কাজে গড়ে ব্যয় হয় ১৬ লাখ ডলার।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি