,

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন শেখ হাসিনার

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। এসময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়। ফিলিস্তিন বিষয়ে কথা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনালি ইলদ্রিমের নিকট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলের শক্তি প্রয়োগকে নিন্দা করে বলেন, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

টেলিফোনে বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এসময় তিনি এই সম্মেলনে যোগ দেয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি সামিট নিয়ে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে