,

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬-৭ জন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

উপজেলার সাহাপুরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাস ও সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে আর গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে