,

রণবীরের প্রেম প্রার্থী বাণী কাপুর!

news-image

বিনোদন ডেস্ক : বাণী কাপুর। বলিউডের হার্টথ্রব অভিনেত্রীদের একজন। ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার মাধ্যমে পাঁচ বছর আগে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। অভিষেকেই বাজিমাত করেন বাণী। বেশ প্রশংসা কুড়ায় তার সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাণী কাপুর। ‘শমশেরা’ নামে এ সিনেমায় রণবীরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বাণীকে।

সিনেমাটি পরিচালনা করছেন করন মালহোত্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্পে বাণী কাপুরকে রণবীর কাপুরের প্রেম প্রার্থী হিসেবে দেখা যাবে। রণবীরের চরিত্রের জন্য বাণীর এই চরিত্রটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এই চরিত্রটির জন্য বাণী কাপুর-ই উপযুক্ত।’

তিনি আরো বলেন, ‘বাণী কাপুর হিন্দি সিনেমার ভালো একজন অভিনেত্রী ও অবিশ্বাস্য ভালো রকমের নৃত্যশিল্পী। এই চরিত্রের জন্য আমরা একদম ফ্রেশ মুখ চেয়েছিলাম। আর বাণী কাপুর এ চরিত্রের জন্য একদমই উপযুক্ত।’

এর আগে সিনেমা প্রসঙ্গে রণবীর কাপুর বলেছিলেন, ‘শমশেরা ঠিক সেই সিনেমা যা আমি খুঁজছিলাম। এই প্রজেক্টটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। নির্মাতা করন আমাকে নিয়ে কাজটি করতে যাচ্ছেন। আর আমিও এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অপেক্ষা করছি।’

সিনেমাটিতে সঞ্জয় দত্ত অভিনয় করবেন। এ সিনেমার মাধ্যমে পরিচালক করন মালহোত্রার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে যাচ্ছেন সঞ্জয়। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০১৯ সালে এটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে