,

২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে কোনো এজেন্ট ঢুকতে পারেননি : বিএনপির মঞ্জু

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিতে এসে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, ৩০টির বেশি কেন্দ্র থেকে তাঁর দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি এ আচরণকে ভোট-ডাকাতি বলে অভিহিত করেছেন।

নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে আটটার পর নগরের ২৭ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। সকাল নয়টার দিকে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মঞ্জু এ সময় বলেন, সকাল থেকেই তিনি শুনেছেন, ৩০টির বেশি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে কোনো এজেন্ট ঢুকতে পারেননি।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ভোট-ডাকাতি কোনোভাবেই মেনে নেব না। আমরা সারা বিশ্বকে দেখাতে চাই, এই সরকার অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।’

ভোটারদের উদ্দেশে মঞ্জু বলেন, বাধা পেলেও ভোটকেন্দ্রে যান। পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, ‘মার খেলেও কেন্দ্রে ঢোকার চেষ্টা করুন। সব কেন্দ্রে কেন্দ্রে যাবেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে