,

যশোরে তরুণ লীগের নেতাকে বোমা মেরে হত্যা

news-image

যশোর প্রতিনিধি : যশোরে সরকার সমর্থক সংগঠন তরুণ লীগের এক স্থানীয় নেতাকে বোমা মেরে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, রোববার রাত ১২টার পর শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত মনিরুল ইসলাম (৩৮) পুলিশ লাইন টালিখোলা এলাকার ফজলুর রহমানের ছেলে। আর আহত সন্তোষ ঘোষ (৩৬) পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার নারায়ণ ঘোষের ছেলে।

জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন জানান, নিহত মনিরুল জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর আহত সন্তোষ যুবলীগ কর্মী।

কোতোয়ালির ওসি আজমল হুদা জানান, রাত ১২টার দিকে মনিরুল ও সন্তোষ পালবাড়ি মোড়ে দাঁড়িয়ে কথা বলার সময় সাত থেকে আটজনের একটি দল তাদের দিকে পর পর ছয়টি ককটেল নিক্ষেপ করে।

“বোমার বিস্ফোরণে মনিরুলের মাথাসহ শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপরও সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সন্তোষ গুরুতর আহত হন বিস্ফোরণে।”

হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই মনিরুলের মৃত্যু হয়েছে।

কল্লোল বলেন, মনিরুলের শরীরে বোমার স্প্লিন্টার এবং ধারালো অস্ত্রের আঘাত ছিল। সন্তোষের অবস্থাও আশঙ্কাজনক।

যুবলীগ নেতা জাহিদ হোসেন মিলন বলেন, হতাহত দুজনই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী।

“আর হামলাকারী মোস্তফা ওরফে মোস্ত আর তার সহযোগীরা সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের আশ্রিত সন্ত্রাসী।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শামসুদ্দোহা বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা। তবে খুনিদের ধরতে অভিযান শুরু হয়েছে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে