মা দিবসে বলিউড তারকাদের টুইট
সন্তান যতো বড়ই হোক, যতোই খ্যাতি অর্জন করুক মায়ের কাছে সে সবসময়ই ছোট। সন্তান সুস্থ থাকলেও মায়ের চোখে সে সবসময় রোগাটে। সন্তানের জন্য নিজের সবকিছু ত্যাগ করে নিজেকে নিঃশেষ করতে পারে একমাত্র মা-ই।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও আজ শুধু মা-ময়। অভিনেতা-অভিনেত্রীরাও তাদের মায়ের ছবি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন লিখেছেন, “মায়ের মতো কোনো ছায়া নেই, মায়ের মতো কোনো সমর্থন নেই, মায়ের মতো কোনো অভিভাবক নেই এবং মায়ের মতো কোনো ভালোবাসা নেই। মা দিবসে সকল মায়েদের আমার শ্রদ্ধা জানাই।”
অভিনেতা রণদীপ হুদা মায়ের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘মায়ের হাসির সঙ্গে কোন কিছুর তুলনা হয় না। আজকের দিনটি শুধুই মায়ের জন্য।’
সোহা আলি খান তার মা শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়ার একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে সোহা লিখেছেন, “এক মা থেকে অন্য মা। শুভ মা দিবস”
অভিনেত্রী তাপসী পান্নু টুইটারে মায়ের ছবি শেয়ার করেছেন।
ইয়ামি গৌতম মা ও বোনদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ মা দিবস আমার পৃথিবী। আমার সুন্দরী মা।’
সোনাক্ষী সিনহা লিখেছেন, “শুভ মা দিবস আমার প্রথম রোল মডেল, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম বন্ধু।”
রাভিনা ট্যান্ডন টুইটারে মায়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য সত্যি বিশেষ। শুভ জন্মদিন ও শুভ মা দিবস মা।











