,

দীপিকায় মুখরিত কান উৎসব

news-image

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসব মানেই লালগালিচায় বিশ্বের নন্দিত তারকাদের বাহারি সাজের আনাগোনা। তার ব্যতিক্রম হচ্ছে না এবারে ৭১তম উৎসবেও।

উৎসবের লালগালিচা বেশ ক’বছর ধরে বলিউড তারকারা মাড়িয়ে আসছেন। সে তালিকায় দীপিকা পাড়–কোন অন্যতম। এবারের লালগালিচায় রঙ্গিলা এক দীপিকাকে দেখতে পেলেন দর্শক। গায়ে গাঢ় গোলাপি গাউন জড়িয়ে ফরাসি উপকূল মাতালেন দোহারা গড়নের এ নায়িকা।

তার বাহারি সাজে লালগালিচার ওপর নজর রাখা সব ক্যামেরার ফ্লাশই যেন কিছু সময়ের জন্য আটকে গেল। লাল রঙের যে বাহারি ডিজাইনের পোশাকটি দীপিকা পরেছেন সেটির ডিজাইনার লন্ডনের অশি স্টুডিও।

কানে যে হীরের দুলগুলো পরেছেন সেটি আমেরিকান ডিজাইনার লরেইন রশায়ার্ৎজের বানানো। দীপিকাকে সাজিয়েছেন শালিনা নাথানি। এতো গেল দীপিকার লালগালিচায় পা মাড়ানোর কথা।

তার আগে আরও তিনটি পোশাক পরে লরিয়েলের প্রচারণায় অংশ নেন এ নায়িকা। উৎসবের শুরুতে গায়ে জড়ান অ্যান্থনি থমাস মেলিলোর ডিজাইন করা নীল জিন্স ও সাদা টিশার্ট। জুতা ছিল রজার ভিভিয়ারের।

এরপর নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া হেইসের গাঢ় বেগুনি স্যুট পরেছেন তিনি। ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার আলবার্তা ফেরেত্তির মেটালিক গোল্ড গাউনেও দেখা গেছে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে।

প্রতিবারের মতো এবারও কানে দীপিকা বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে