রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর যানজট নিরসনে ২০-২৫ দিন লাগবে : কাদের

news-image

নিজস্ব প্রতিনিধি : ফেনীর রেলওয়ে ওভারপাসের কারণে যানজট হচ্ছে, এতে মানুষের কষ্ট হচ্ছে। বিকল্প কোনো পথ নেই। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি এজন্য দুঃখিত। একটা লেন ১৫ মে খোলা হবে। এতে একটু স্বস্তি মিলবে। পুরো সমস্যা সমাধান হতে আগামী ২০-২৫ দিন লাগবে বলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আমাকে জানিয়েছে।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, বিকল্প ব্যবস্থার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। এখন বর্ষাকাল, অন্য সময় হলে হয়তো ম্যানেজ করা যেত। কোনো উপায় নেই। যাত্রী-মালামাল পরিবহনে সময় নষ্ট হচ্ছে। বিষয়টি আমরা জানি। একটু অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা রাস্তা করেছি ফোর লেন কিন্তু তিনটি ব্রিজ দুই লেনের আছে। সেটা হচ্ছে মেঘনা, কাঁচপুর ও গোমতি। এ তিনটি সেতুতে জাপান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এ সেতু তিনটি নির্মাণ সময়ের ৬ মাস আগে আগামী ডিসেম্বরে শেষ হবে। ফলে এ তিনটি সেতুর নির্মাণ খরচ সাড়ে সাতশ কোটি টাকা হ্রাস পাবে। কাজেই এ কয়টা মাস এ রুটে যারা চলাচল করেন, তাদের ধৈর্য্য ধরতে হবে।

মন্ত্রী বলেন, আমি একসময় থাকবো না। কিন্তু খুব ভালো লাগছে কিছু কাজ করে যাচ্ছি। কিছু কিছু কাজের সুফল পেতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু যখন কাজের সুফল পাবে তখন মানুষ স্মরণ করবে।

উল্লেখ্য, দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন যানজট ১০০ কিলোমিটারও ছাড়িয়ে গেছে। ফলে প্রতিদিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামমুখী শত শত যাত্রীবাহী বাস, মালবাহী কাভার্ডভ্যান, লরি ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ