,

আজকাল ২ লাখেই তৃপ্ত হচ্ছেন পায়েল মুখার্জি !

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় শিল্পীদের পারিশ্রমিক নিয়ে গণমাধ্যমে মাঝে মাঝেই সংবাদ প্রকাশ হয়। আর অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক জানার জন্য ভক্তদেরও বেশ আগ্রহ থাকে। ইদানিং দেশীয় সিনেমায় কলকতার নবাগত নায়িকাদের আনাগোনা বেড়েই চলছে। সেখানকার উঠতি নায়িকাদের নিয়ে এসে দেশের নায়িকাদের তুলনায় কম পারিশ্রমিক দিচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান গুলো।

তাহলে এখন প্রশ্ন আসে ভালো অভিনেত্রী নাকি অল্প টাকার জন্যই প্রযোজনা প্রতিষ্ঠান গুলো ওপারের উঠতি নায়কাদের প্রতি ঝুকছে ?
সম্প্রতি কলকাতার উঠতি নায়িকা পায়েল মুখার্জি চুক্তিবদ্ধ হয়েছেন শাপলা মিডিয়ার প্রযোজনার নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’এ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। এতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন বুবলী ও পায়েল। এ সিনেমাটির বাহিরে পায়েল উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন । এতে তিনি ঢাকা অ্যাটাক সিনেমার ভিলেন তাসকিনের সঙ্গে জুটি হবেন। এই ছবিতে তাসকিনকে নায়কের ভূমিকায় দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে পায়েল মুখার্জি শাপলা মিডিয়ার সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক হিসাবে ২ লাখ টাকা নিচ্ছেন।
শাকিবের বিপরীতে ‘ক্যাপ্টেন খান’ পায়েলের দ্বিতীয় সিনেমা এবং ‘বয়ফ্রেন্ড’ তৃতীয়।। গেল বছর চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ‘শ্যাওলা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে প্রথমবার বাংলাদেশি সিনেমায় নাম লেখান কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি।সেসময় রাজধানীর একটি অভিজাত হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সে মহরতেও অংশ নেন পায়েল। সিনেমাটির মহরতের দীর্ঘদিন পেড়িয়ে গেলেও শুটিং বা অন্য কোন তথ্য পাওয়া যায়নি । সূত্র : মিডিয়া ওয়ান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে