রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নির্মিত চীনের প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে

news-image

দেশে নির্মিত প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে নামিছে চীন। সমুদ্রে বিশ্বশক্তিকে চ্যালেঞ্জ করতে তাদের মিশনের অংশ হিসেবে এটিকে ঐতিহাসিক পদক্ষেপ মনে করছে তারা। জাহাজটিকে রোববার স্থানীয় সময় সকাল ৭টায় সমুদ্রে নামানো হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’।

চীনের ইতিহাসে প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজটিকে সাময়িকভাবে ‘টাইপ-০০১এ’ নামে নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্ব প্রদেশ লায়নিং এর ডালিয়ান থেকে যানটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, প্রায় ৫০টন ওজনের এ জাহাজটি তাদের দ্বিতীয় বিমানবাহী জাহাজ যা ২০২০সালের কিছু নৌবাহিনীতে যুক্ত হবে বলে। দেশটি তাদের ৭০ বছরের স্বপ্ন পূরণের অংশ হিসেবে প্রথম বিমানবাহী জাহাজ লায়নিং ‘টাইপ-০০১’ ২০১২সালে সমুদ্রে নামায়। তাদের সোভিয়েত আমলের প্রথম জাহাজটি আনা হয়েছিল ইউক্রেন থেকে।

উল্লেখ্য, গত ১২এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এই ঐতিহাসিক যানটি সমুদ্রে নামানোর ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, চীন তাদের কমিউনিস্ট পার্টির শাসনের মধ্যেই বিশ্বমানের একটি বিমানবাহী জাহাজ তৈরি করবে। সিএনএন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ