,

এবার বিয়ে করলেন নেহা ধুপিয়া

news-image

বিনোদন ডেস্ক : সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউড পাড়ায় নতুন করে সানাই বেজে উঠলো। এবার গাঁটছড়া বাঁধলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী।

নববিবাহিত এই দম্পতি টুইট বার্তায় তাদের বিয়ের খবর জানিয়েছেন। সেখানে তারা বিয়ের ছবি শেয়ার করেছেন।

দিল্লিতে শিখ রীতিতে তাদের বিয়ে হয়েছে।

বিয়ে নিয়ে নেহার টুইটবিয়েতে নেহা পরেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মিলিয়ে পরেছিলেন সোনার গহনা।

আর অঙ্গদ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। নেহার সঙ্গে মিলিয়ে পরেছিলেন গোলাপি রঙের পাগড়ি।

৩৫ বছর বয়সী অঙ্গদের সঙ্গে নেহার দীর্ঘদিনের পরিচয়। ‘পিংক’, ‘আগলি’র মতো ছবিতে দেখা গেছে অঙ্গদকে। শেষ তিনি হাজির হয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায়।

অঙ্গদ সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার বিশান সিং বেদীর ছেলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অঙ্গদকে উপস্থাপনা করতেও দেখা গেছে।

নেহা ও অঙ্গদকে শুভেচ্ছা জানিয়ে বলিউডের অভিনেতা, অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ অনেকেই টুইট করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে