,

ঈদে ১০০ সিনেমা হলে ‘আমার প্রেম আমার প্রিয়া’

news-image

বিনোদন প্রতিবেদক : কায়েস আরজু ও পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি সম্প্রতি বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে। ছবিটি আগামী ঈদ-উল-ফিতরে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা শামীমুল ইসলাম শামীম।

পরিচালক বলেন, ‘সেন্সর বোর্ডের অনেকেই আমার এই ছবিটির অনেক প্রশংসা করেছেন। তারা বলেছেন এটি একটি ভালো চলচ্চিত্র হয়েছে। এমন মন্তব্য শোনার পর সত্যি মনে হয়েছে আমরা কিছু একটা করতে পেরেছি।’

শামীম বলেন, ‘আমাদের আশা করছি ঈদে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা গ্রহণ করবেন। আমি বলবো না আমার ছবিতে অনেক কিছু আছে। তবে এইটুকু বলতে চাই ছবিটি দেখে কোনো দর্শক নিরাশ হবেন না। আমাদের প্রত্যাশা আছে সারাদেশের ১০০ সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়ার। এখনও ঈদ আসছে বেশ খানিকটা সময় বাকি। সবকিছু নির্ভর করছে ঈদে কতগুলো সিনেমা মুক্তি পায় তার উপরে।’

কমেডি, রোমান্স ধাঁচের ছবিটি ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে। ছবিতে মোট ছয়টি গান রয়েছে। এর একটি গান হলো ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম’। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ ছবির গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালকের লেখা, আবু তাহেরের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং আগুন।

সালমান-শাবনূর জুটি অভিনীত এই গানটি আবারও নতুনভাবে দেখা ও শোনা যাবে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া। সঙ্গীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।

ছবিটির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। আরজু-পরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে