,

শ্রীলেখার নাম ব্যবহার করে প্রতারণা!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র বেশ বিপাকে পড়েছেন। তার নাম ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রতি মাসে নাকি তাকে কিস্তির টাকাও গুনতে হচ্ছে। শ্রীলেখার দাবি, তিনি এধরনের কোনো ঋণ নেননি।

ভারতের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার নাম ব্যবহার করে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা লোন নেয় রূপচর্চা, লাইফস্টাইল সংক্রান্ত একটি প্রতিষ্ঠান। এরপর গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত মোট ৬০ হাজার টাকার কিস্তি শোধ করেছেন তিনি। নিজের অজান্তেই এমনটা করেছেন তিনি।

শ্রীলেখা জানান, ‘ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে ৬,৫৫৬ টাকা করে কেটে নেয়া হতো। এসএমএস আসত। কিন্তু আমি খেয়াল করিনি। যে সংস্থা থেকে লোন নেয়া হয়েছিল তাদের থেকেই মাস খানেক আগে টিভি কিনেছিলাম।

এজন্য ভাবতাম তারই কিস্তি নিয়ে হয়তো মেসেজ এসেছে। তবে হঠাৎ করে এসএমএস চেক করতে গিয়ে ব্যাপারটা নজরে আসে। এরপর কোন এলাকা থেকে টাকা কাটা হচ্ছে সেটা ট্রেস করি। এখন বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন শ্রীলেখা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে