,

এখনও দেশে দুই কোটি মানুষ দরিদ্র : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্য বিমোচন কর্মকাণ্ডে আমরা উৎসাহিত হয়েছি। কিন্তু এখনও দেশে দুই কোটি মানুষ দরিদ্র। এটা অনেক বড় সংখ্যা। বললেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য বিমোচন কর্মসূচি শুড বি টার্গেট নাম্বার ওয়ান। আগামী ১০ থেকে ১৫ বছর এটা থাকতেই হবে। অ্যাটেনশন দেওয়াটা ভালো, মনোযোগ অ্যাটেনশন ইজ গুড ফর দি ইকোনমি।

অর্থমন্ত্রী আগামী ২০১৮-১৯ বাজেটের আকার ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস দেন।তবে এবার প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় হতাশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবারের বাজেটে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনে ভালো বরাদ্দ থাকবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যদিও এবার ট্রান্সপোর্টেশন ও বিদ্যুতে বেশি বরাদ্দ থাকবে। এখানে ভালো না হলে তো ইকোনমি ভালো হয় না। বিদ্যুৎ দিতে পারলে মানুষ নিজেরাই উন্নয়ন করে।

অর্থমন্ত্রী বলেন, আমরাও মনে করি যে এনজিও অ্যাকটিভিটিস একটু বাড়লে মানুষের কল্যাণ হবে। এসময় এনজিও প্রতিনিধিরা শিশুদের জন্য আলাদা বাজেট এবং প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দের দাবি জানান।

এছাড়া পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য আলাদা বাজেট, নারীদের উন্নয়ন এবং কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ রাখাসহ বেশ কয়েকটি দাবি জানান এনজিও প্রতিনিধিরা।

বৈঠকে গণস্বাক্ষরতা অভিযানের রাশেদা কে চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ বেশ কয়েকটি এনজিওর শীর্ষ কর্মকর্তা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে