,

ছাত্রলীগ নেতা হত্যাচেষ্টা মামলায় এমপি রানার জামিন মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জিবিজি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি(ভিপি) ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া তার জামিন মঞ্জুর করেন। এদিন সকাল সাড়ে ১১টায় রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইল আদালতে আনা হয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশোক কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ মে রানাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শামছুল ইসলাম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত রানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে রানা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

২০১৬ সালের ৯ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী আবু সাঈদকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে তিনি পঙ্গু হয়ে যান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি আব্দুল জব্বার বাবু ঘটনার সঙ্গে রানার জড়িত থাকার কথা স্বীকার করে ২০১৬ সালের ২০ ডিসেম্বর আদালতে জবানবন্দি দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে