,

খুলনায় ভীতিকর অবস্থা বিরাজ করছে : রিজভী

news-image

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন দুই শতাধিক নেতাকর্মীর বাসায় বাসায় পুলিশ তল্লাশীর নামে তান্ডব চালাচ্ছে, সাত জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপি নেতারা এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। তাহলে প্রশ্ন বিএনপি নেতাকর্মীদের ওপর এসব নির্যাতন ও জুলুম কার নির্দেশে সংঘটিত হচ্ছে ? দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তা বন্ধের আহবান জানান রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করতে গিয়ে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। ফেনীতে জেলা ছাত্রদল নেতা লুৎফর রহমান রতনকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপি’র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এম জি হায়দার শামীমকে গত ৬ মে ২০১৮ বিকেলে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জাগপা কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান কবীরকেও গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও গত ৭ মে ২০১৮ তারিখে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনু’র বাসভবনে তল্লাশীর নামে ব্যাপক তান্ডব চালায় এবং পরিবারের লোকজনদের সাথে অশালীন আচরণ করে।

বিএনপির মুখপাত্র বলেন, কারাগার থেকে ছাড়া পাবার পর বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আবারও জেলগেট থেকে গ্রেফতারসহ ছাত্রনেতা রুবেল আহমেদ চৌধুরী, লুৎফর রহমান রতন ও বিএনপি নেতা এম জি হায়দার শামীম, জাগপা কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান কবীরকে গ্রেফতার এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনু’র বাসভবনে পুলিশী তল্লাশীর নামে ব্যাপক তান্ডব চালানোর ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শামীউল আলমকে আজ সকালে হাসপাতালে যাবার সময় দোয়েল চত্ত¡রের নিকট দুস্কৃতিকারীরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ডাঃ শামীউল আলম গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ই্উনিটে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে