,

নির্বাচন কমিশন পুনর্গঠনের সম্ভাবনা নেই : তোফায়েল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা মওদুদ আহমেদের নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই।

বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে হাসুমনির পাঠশালা আয়োজিত ‘তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ : প্রয়োজন আদর্শিক নেতৃত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন গঠনের আগে বিএনপির থেকেও নাম চাওয়া হয়েছিল। আমি মনে করি দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ-আলোচনা হবে না।

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হওয়া জাতীয় নির্বাচন স্থগিত হওয়ার ইঙ্গিত বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির ইঙ্গিতের কোনো অভাব নেই। সরকারের ভালো কাজ তাদের চোখে পড়ে না। আজকে রোহিঙ্গাদের বিষয় নিয়ে বাংলাদেশ বিশ্বে সমাদৃত এটা তাদের ভালো লাগে না।

হাসুমনির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে