,

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ১৬৫ শিক্ষার্থী

news-image

নিউজ ডেস্ক : ২০১৭ সালে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জন করায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৫ জন কৃতি শিক্ষার্থী। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী রয়েছেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে ইউজিসির উদ্যোগে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন ও অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ ও ইউজিসি’র বিভাগীয় প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালগুলোর মেধাবী শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রবর্তন করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে