,

অসুস্থ স্বামীকে বাঁচাতে দেহ ব্যবসায় প্রিয়াংকা!

news-image

বিনোদন ডেস্ক : পরিবারের আপত্তি অগ্রাহ্য করে ভালোবেসেই তারা ঘর বাঁধেন। আপন করে নেন একে অপরকে৷ এভাবে দিন কাটতে থাকে তাদের। কিন্তু হঠাৎ একদিন পাল্টে যায় পরিস্থিতি৷

প্রেম বাঁচাতেই ভাঙতে থাকে ঘর৷ নিজের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য দেহ ব্যবসার পথ বেছে নেন স্ত্রী। স্বামীর অজান্তেই রোজ বিক্রি করেন নিজেকে।

‘এ তুমি কেমন তুমি’- ছবির ট্রেলারের সেই গল্পই উঠে এসেছে৷ মূল চরিত্রে থাকছেন প্রিয়াংকা সরকার৷

এ ছবিতে নিজেকে মেলে ধরার অনেক সুযোগ পেয়েছেন তিনি৷ প্রিয়াংকা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন রিজ, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি৷

ছবিতে দেখা যাবে, স্বামীর অজান্তে প্রিয়াংকা রোজ বিক্রি করেন নিজেকে, নিজের ইচ্ছেগুলোকে এবং অসহায়ত্বকে। কিন্তু কতেদিন লুকিয়ে রাখা যাবে সত্য? তার প্রকাশে স্বামীর মুখোমুখি কী হতে পারবেন প্রিয়াংকা?

হলেই বা কী জবাব তিনি দিতে পারবেন? এমনই কিছু উত্তর মিলবে ছবিটিতে। আর সে জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

তবে আপাতত সুযোগ মিলল ‘এ তুমি কেমন তুমি’ সিনেমার ট্রেলারটি উপভোগের। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার।

এখানে প্রিয়াংকার পারফরম্যান্স দেখে মুগ্ধ দর্শক। ছবিটির মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সংসার ও প্রিয়জনকে রক্ষায় নারীর বিসর্জনগুলো মূল্যায়ন পায় না।

এর আগে অর্ণব মিদ্যা পরিচালিত অন্দরকাহিনী ছবিতেও চারটি ছোট গল্পের প্রতিটিতে প্রিয়াংকাই ছিলেন প্রধান চরিত্রে৷ সেই ছবির জন্যই দাদা সাহেব ফালকে সম্মান পান তিনি৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে