রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় হত্যা মামালায় ৪ জনের মৃত্যুদণ্ড

news-image

নেত্রকোনায় মাইক্রোবাস চালককে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হাছেন আলী, মুন্না, আব্দুল মালেক ও সেলিম সরকার। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমানকে যাত্রী সেজে আসামিরা নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করে। ঘটনার পর গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে সোলেমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে একই বছরের ১৮ জানুয়ারি নিহতের ভাগিনা নুরুল আমীন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ চার্জশিট দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আজ আদালত আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী